ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বুধবার ও বৃহস্পতিবার সব ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা

admin
নভেম্বর ২৮, ২০১৭ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

আয়কর পরিশোধের সুবিধার্থে বুধবার ও বৃহস্পতিবার সব ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করারও কথা বলা হয়েছে।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটা নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়েছে, “করদাতাগণের আয়কর পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের শাখাসমূহ ২৯ ও ৩০ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য খোলা থাকবে। ”

প্রসঙ্গত, ২০১৭-১৮ করবর্ষের জন্য ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন।

স/মা