ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বুকের ব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কারাদন্ডে দন্ডিত `পিস্টোরিয়াস`

admin
আগস্ট ৫, ২০১৭ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

২০১৩ সালের ভ্যালেনটাই ডে’তে নিজ বাসায় বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের অভিযোগে দক্ষিণ আফ্রিকার অলিম্পিয়ান ‘ব্লেড রানার’ অস্কার পিস্টোরিয়াসের ৬ বছরের কারাদন্ড দেওয়া হয়।

কারাদন্ডে দন্ডিত এই খেলোয়াড় গত বৃহস্পতিবার জেলে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুকের ব্যথায় আক্রান্ত হয়ে পড়লে তাকে একটি পাবলিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাকে সারারাত পর্যবেক্ষণে রাখা হয়।

পিস্টোরিয়াসের মুখপাত্র জোহান ভ্যান উইকি এসোসিয়েটেড প্রেসকে জানায়, পেস্ট্রোরিয়াস তার অসুস্থতার কথা কারা কর্তৃপক্ষকে জানালে সঙ্গে সঙ্গে তাকে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রেটোরিয়ার কালাফঙ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সকলে ধারণা করেছিল যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে। কিন্তু পরে কর্মরত চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত নন।

জোহান আরও জানান, পিস্টোরিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। এখন তিনি ভালই আছেন। পুরোপুরি সুস্থ হলেই তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হবে।