ঢাকাশুক্রবার , ১১ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের মৃত্যুতে ঝালকাঠি মিডিয়া ফোরামের শোক

admin
মার্চ ১১, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের মৃত্যুতে ঝালকাঠি মিডিয়া ফোরামের শোক

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শ্রমিক নেতা, ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর ৪টা ৫০মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মোবারক হোসেন মল্লিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছে ঝালকাঠি মিডিয়া ফোরাম। এক শোক বিবৃতিতে মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়ন পরিষদে টানা ৯ বারের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করে স্বর্নপদক লাভ করেন।

স/অ