ঢাকাশনিবার , ৫ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যুতে সংসদ উপনেতার শোক

abu naser
জুন ৫, ২০২১ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যুতে সংসদ উপনেতার শোক

নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী দুই পুত্র একটি কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি তালমা গ্রামের মরহুম আব্দুল আজিজের পুত্র।

তার মৃত্যুতে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা  জানিয়েছেন।

মরহুমের জানাযার নামাজ আগামীকাল রবিবার সকাল ১০টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

তিনি একজন নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মী ছিলেন।

৫ জুন ২০২১