ঢাকাবৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বীর মুক্তিযোদ্ধা,পথশিশু ও এতিমদের খাবার বিতরন সুনামগঞ্জ জেলা পরিষদের

admin
মার্চ ১৮, ২০২১ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

বীর মুক্তিযোদ্ধা,পথশিশু ও এতিমদের মাঝে বস্ত্রসহ খাবার বিতরন করেছে সুনামগঞ্জ জেলা পরিষদ

আল-হেলাল,সুনামগঞ্জ : দিনব্যাপী ব্যাপক কর্মসুচি পালনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সুনামগঞ্জ জেলা পরিষদ।

দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আতজবাজী ফুটানো,জাতির পিতার ১০১ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা,আলোচনা সভাসহ ৬৫০ জন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে শাড়ি লঙ্গী, সাবান,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ কোভিড ১৯ সুরক্ষা সামগ্রী প্রদান,সহস্রাধিক পথশিশুদের মধ্যে বস্ত্রসহ খাবার বিতরন ও শহরের তেঘরিয়াস্থ হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় এতিম অনাথসহ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার ১৭ই মার্চ সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম।

জেলা পরিষদের পৃথক পৃথক কর্মসুচিগুলোতে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম,জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী,জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা মাহতাবুল হাসান সবুজ,জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,জেলা যুবলীগ নেতা মোঃ পাভেল আহমদ,জেলা পরিষদের সদস্য মোঃ হোসেন আলী,পৌর কাউন্সিলর আহসান জামিল আনাস,জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর তালুকদার,জেলা পরিষদের হিসাব রক্ষক বিমলেন্দু রায়,অফিস সহকারী আব্দুল মতিন,কপিল কিষণ তালুকদার,আবুল কালাম আজাদ,ফজলুল হক ও কামাল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট বলেন,স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দীর্ঘ নয় মাস সশস্ত্র লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে দেশটিকে স্বাধীন করেছিলেন আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। তিনি বলেন মুক্তিযোদ্ধাদের বেতনভাতা বাড়িয়ে দিয়ে শেখ হাসিনা বীর সন্তানদের প্রতি সম্মান জানিয়েছেন। কেননা এই বীর সেনানীরা ১৯৭১ সালে জাতির পিতার ডাকে অস্ত্র হাতে তুলে নিয়ে লড়াই সংগ্রাম আর আত্মবলিদানের মধ্যে দিয়েই এই দেশটিকে স্বাধীন করেছিলেন।

তিনি আরো বলেন,কারো দয়া দাক্ষিণ্যে নয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনই জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিল জীবনবাজী রেখে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে। জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধারা কোন সেনা কর্মকর্তার নির্দেশে নয় বঙ্গবন্ধুর রাজনৈতিক নেতৃত্ব ও আহবানেই সাড়া দিয়ে রণাঙ্গনে লড়াই করেছেন। কাজেই যারা স্বাধীনতার ঘোষনা নিয়ে এখনো বির্তক করছেন তারা স্বাধীনতায় বিশ্বাসী না। আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের হাতে শাড়ি লুঙ্গী,মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার এবং এতিম ও পথশশিুদের হাতে খাবার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও অতিথিরা।

স/এষ্