কুমিল্লা প্রতিনিধি : “বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আইয়ুবুর রহমান”-এর দাফন সম্পন্ন। তিনি কুমিল্লা সদর থানার বটগ্রামের নিজ বাসায় সোমবার দিবাগত রাত ১.৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি..রাজীউন। পুলিশ ও সেনাবাহিনীর আলাদা দুটি দল গার্ড অব অনার প্রদান করে। মুক্তিযুদ্ধকালে ও বাংলাদেশ সেনাবাহিনীতে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মৃত্যুকালে তিনি ৫ কন্যা ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তারা সবার কাছে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।
স/এষ্

