এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে পৌর শহরের ঢেপা নদীর স্লুইজগেটের অভয়াশ্রমে মৎস্য শিকার ও কারেন্ট জাল রাখার অপরাধে ১ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ১ বছরের কারাদন্ডের রায় প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়মিন হোসেনের নেতৃত্বে ২ জুলাই সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাবের মোঃ সোইব, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকতা অশিত ঘোস, সুজালপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তা মহিবুল ইসলাম, বীরগঞ্জ থানার এসআই নুরুল হক সহ ১টি টিম পৌর শহরের ঢেপা নদীর স্লুইজগেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ও পর্শবর্তী বিভিন্ন বাড়ীতে তল্লাশী চালিয়ে অর্ধশত কারেন্ট জাল উদ্ধার করে। এ সময় লুকিয়ে লুকিয়ে অভয়াশ্রমে মৎস্য শিকার করার অপরাধে আয়নাল হকের পুত্র মোঃ আবুজার হোসেন (৩৬) কে গ্রেফতার করে।
মোঃ আবুজার হোসেন লুকিয়ে অভয়াশ্রমে মৎস্য শিকার করার অপরাধ স্বীকার ও ক্ষমা প্রার্থনা করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়মিন হোসেন তাকে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনের ৫ ধারা মোতাবেক ১ বছরের কারাদন্ডের রায় প্রদান করেন। পরে কারেন্ট জালগুলী আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
কারাদন্ড প্রাপ্ত মোঃ আবুজার হোসেনকে থানা পুলিশের মাধ্যমে দিনাজপুর জেলা কারগারে প্রেরন করা হয়েছে।
স/এস্

