এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে পরিচয় বিহীন ১ নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বীরগঞ্জ পৌরশহরের স্লুইচগেট এলাকায় ঢেপা নদীর ধারে ২০ অক্টোবর ভোরে পরিচয় বিহীন ১ নবজাতকের মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়।
সংবাদপেয়ে বীরগঞ্জ থানার ওসি তদন্ত বিশ্বনাথ দাশ গুপ্ত ও এসআই আলন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিচয় বিহীন নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম.রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
স/এষ্

