ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বীরগঞ্জে রংধনু আর্ট স্কুলের উদ্বোধন করেন- এমপি গোপাল

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, চারুকলার মাধ্যমে ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আমাদের প্রজন্মদের জানাতে হবে। পড়াশোনার পাশাপাশি শিশুদের মেধা বিকাশের ক্ষেত্রে চারুকলা বিশাল ভুমিকা রাখতে পারে। শিশুদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা চারুকলার মাধ্যমে তারা যেন সহজেই প্রকাশ করতে পারে।
গতকাল শনিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পুরতান পৌরসভা, সুইজ গেট রোড, রংধনু আর্ট স্কুলের উদ্বোধন ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রংধনু আর্ট স্কুলের সভাপতি অমল কান্তি ঘোষ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারাফ হোসেন বাবুল।
স্বাগত বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি শিপু সাহা, শুভেচ্ছা বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াসিন আলী ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করে স্কুলের শিক্ষিকা মদিনা আক্তার পারুল। সভা শেষে স্কুলের ক্ষুদে শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করে।

স/শা