♦ এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
বীরগঞ্জে শহীদ মিনার মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে¢র ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
২০ ফেব্রুয়ারী বিকেলে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে বহুল প্রত্যাশিত এই স্মৃতিস্থম্ভের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও আজিজুল ইমাম চৌধুরী এবং দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর নিদের্শে মুক্তিযুদ্ধে বাঙ্গালী দামাল সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়েছে।
বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অধ্যাপক কালীপদ রায়ে’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. মাসুদ রানা, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, উপজেলা ডেপুটি কমান্ডার অধ্যাপক হামিদুল হক, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মো. নুর ইসলাম নুর, সদস্যা মীরা মাহাবুব প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ও পৌর আওয়ামী লীগকে অতিথি না করায় বিরুপ পতিক্রিয়া দেখা যায়।
স/শা

