♦এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
বীরগঞ্জে সরকারী সম্পত্তির লাখ লাখ টাকা মুল্যের ১২টি শালসহ বিভিন্ন প্রজাতির গাছ চুরি, ভুমিহীনদের বস্তিতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে।
উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার উত্তরে সাতোর ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামে ফাটা পুকুর পাড়ে একদল সন্ত্রাসী ধারাল অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে ভুমিহীন পরিবার এন্তাজ আলী, আব্দুস সালাম, মনছুর আলী, ললিত মোহন, দীনারাম, হরেন্দ্র নাথ, বুধা রায়, নবকান্ত, কৃঞ্চ কান্ত, অশেষ রায়, বীরেন রায়, বিশু মোহামদ, যোতিন্দ্র রায়, ধর্ম নারায়ন, দেবীবালা, কমলা কান্ত, দেব কুমার, যোতিশ রায়, খোগেন্দ্র রায়, আব্দুর রশিদ, মানিক, খলিল, মেহেরুন, মমতাজ সহ ৩২টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
মরিচা ইউনিয়নের শালবাড়ী (বারোলিয়া) গ্রামের হাছেন আলীর ছেলে সিদ্দিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী সরকারী সম্পত্তিতে ১০ বছর আগে লাগানো ৫ লাখ টাকা মুল্যের ১২টি শালসহ বিভিন্ন প্রজাতির ২ শতাধিক গাছ চুরি করে নিয়ে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে এসআই প্রভাত চন্দ্র সরকার ও রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত চোরাই কাঠ উদ্ধার বা সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি।
স/শা

