ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বীরগঞ্জে বিয়ের পাত্রকে শরিয়ে দেওয়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

♦ এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জে ১৪ ফেব্রুয়ারীর ভালবাসা দিবসে আটক হয়ে থাকা কপত-কপতির বিয়ের বাধা দিয়ে পাত্রকে তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখার দায়ে স্থানীয় আ’লীগের বহিস্ক্রিত সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ।
উপজেলার ঝাড়বাড়ী কলেজের এইচএসসি ছাত্র শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের আকবর আলীর পুত্র আয়নাল হক ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবসকে স্বরনীয় করে রাখতে প্রেমিকা ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী প্রসাদপাড়া গ্রামের অছিম উদ্দিনের কন্যা বৃষ্টি আক্তারকে নিয়ে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার গড়েয়া মানক স্থানে বেড়াতে গিয়ে অনৈতিক কার্যাকলাপে এলাকাবাসীর সন্দেহ হলে কপত-কপতিকে তারা আটক করে।
এ ঘটনা জানার পর গন্যমান্য ব্যাক্তিরা গিয়ে কপত-কপতিকে উদ্ধার করে নিয়ে এসে স্থানীয় ভাবে আপোষ মীমাংসার বৈঠক করলে কপত-কপতিদ্ব জানায় দীর্ঘ ৩ বছর যাবৎ তাদের প্রেম ভালবাসার ও দৈহিক সম্পর্ক রয়েছে। বৈঠকে উভয় পক্ষের সম্মাতি ক্রমে ২ লক্ষ ৪৯ হাজার টাকা মোহরানা ধার্য করে তাদের বিবাহের ব্যবস্থা করা হয়।
সংবাদ পেয়ে শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ এর বহিস্ক্রিত সভাপতি মতিয়ার রহমান দুই পক্ষের বিবাদ সৃষ্টি করে মামলা মোকদ্দমার মাধ্যমে লাভবান হওয়ার লক্ষে আকবর আলীকে ভয়ভিতি দেখিয়ে তার ছেলে পাত্র আয়নাল হক তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। এতে বাদী হয়ে কন্যা দায়গ্রস্থ পিতা অছিম উদ্দিন বাদী হয়ে বীরগঞ্জ থানায় ১টি অভিযোগ দাখিল করে। অপর দিকে আকবর আলী বাদী হয়ে ন্যায় বিচারের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন এর নিকট লিখিত অভিযোগ দাখিল করে। যার অনুলিপি বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও বীরগঞ্জ থানায় প্রেরন করেন।
উল্লেক্ষ, একই ঘটনার সাথে জড়িত অপর কপত-কপতি শতগ্রাম মুচিবাড়ী বানীয়াপাড়া এলাকার অলিয়ার রহমানের পুত্র সাগর ও প্রসাদপাড়া গ্রামের আমিনুর রহমানের কন্যা আঁখি আক্তার এর প্রতি একই রায় হলে তারা তা মেনে নিয়ে আত্তিয়তার বন্ধনে আবদ্ধ হয়ে মহা আনন্দে রয়েছে বলে যানা গেছে।
এ ব্যপারে স্থানীয়রা বিবাদ সৃষ্টি কারী ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্ক্রিত সভাপতি মতিয়ার রহমানের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানায়।

স/শা