ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

admin
সেপ্টেম্বর ৭, ২০১৭ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুর বীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আক্কাছ আহম্মেদ, জেলা পরিষদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা আওমীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম নুর, যুব ও ক্রিয়া সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ।

এসময় পলাশবাড়ী (৩) সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব ফুটবল গোল্ডকাপে ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে ০-১ গোলে মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়। অপরদিকে পলাশবাড়ী (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বিজয়ী হয়েছে।

পুরুস্কার বিতরন কালে প্রধান অতিথি বলেন, জাতির পরিচয় খেলাধুলার মাধ্যমে পৃথিবীব্যাপি ঘটে তাই খেলাধুলার কোন বিকল্প নেই। আজ ক্রিকেটের কারনে পৃথিবীব্যাপি বাংলাদেশের পরিচিতি ও সুনাম হয়েছে, তেমনি ফুটবলের মাধ্যমে ২০১৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রানার্স আপ হয়ে সুনাম অর্জন করে বীরগঞ্জের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছেও পরিচিত। আগামীতে এ সুনাম অক্ষুন্ন রাখার দাইত্ব এই ক্ষুদে ফুটবলারদে, বীরগঞ্জের নাম উঠে আসুক পৃথিবীর বৃহৎতম ক্ষুদে ফুটবল টুর্নামেন্টে।

স/মা