ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বীরগঞ্জে পাল্টাপুর স্কুলে মা-সমাবেশ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান


এপ্রিল ৪, ২০১৭ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জের পাল্টাপুর স্কুলে মা-সমাবেশ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পাল্টাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে মঙ্গলবার মা-সমাবেশে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এসএমসি’র সভাপতি প্রভাষক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মোঃ মতিয়ার রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোছাঃ নাজমা বেগম, মা-অভিভাবক আইনুন নাহার, বিলকিছ বেগম প্রমুখ।
অনুষ্ঠানে শতশত মা, কোমলমতি শিশু ছাত্রছাত্রী, এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। মা-সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।

স/জনী