এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি– দিনাজপুরের বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১০টি পরিবারের ৩০টি ঘর। এতে আনুমানিক ১২লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।
নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক সরকার জানায়, গতকাল বুধবার রাত ৭টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ হাবিবের রান্না ঘর হতে আগুনের সুত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়লে তার ভাই আনিসুর, রফিকুলসহ ১০পরিবারের ৩০টি ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা চালায়। পরে সংবাদ পেয়ে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন।
স/বাবু

