♦ এন.আই.মিলন, বীরগঞ্জ (দিৃনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, হাজার বছরের অন্ধকার থেকে আজ গ্রামের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। যা জাতির জনক কন্যা শেখ হাসিনার অনন্য অবদান। শেখ হাসিনা বলেন, শুধু ঢাকার মানুষ লাল-নীল বাতি দেখবে আর আমাদের গ্রাম অন্ধকারে থাকবে, তা হতে পারে না। তারই ধারাবাহিকতায় দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত করা হচ্ছে। তাঁর এ কথার আজ যথার্থতা প্রমাণিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী শুক্রবার রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ৬নং নিজপাড়া ইউনিয়নে নিজপাড়া গ্রামডাঙ্গী গ্রামে অনুষ্ঠিত নিজপাড়া গ্রামডাঙ্গী ও কল্যাণী বাগিচা বাড়ি গ্রামের ১৩ লক্ষ টাকা ব্যয়ে ৪৩ টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধনী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৬নং নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার এর সভাপতিত্বে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাস, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বীরগঞ্জ জোন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মমিনুর রহমান বিশ^াস ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার পরিচালক আয়ুবুল ইসলাম মিন্টু।
জনসভার শেষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করতে সেই সাথে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ৫০ জন নেতাকর্মী সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
প্রধান অতিথি আরো বলেন, আপনাদের এলাকায় বিদ্যুৎ এসেছে। এই বিদ্যুৎ শুধু বিদ্যুৎ না, এটি সামাজিক উন্নয়নেরও একটি মাপকাঠি। বিদ্যুতের কারনে অনেক পরিবারের ছেলে-মেয়ের বিয়ে-শাদী পর্যন্ত আটকে যায়। যা আজ থেকে আর এ এলাকায় হবে না।
বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের ৪৩ টি বাড়ীতে বিদ্যুৎ
সংযোগ উদ্বোধন করেন- এমপি গোপাল
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, হাজার বছরের অন্ধকার থেকে আজ গ্রামের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। যা জাতির জনক কন্যা শেখ হাসিনার অনন্য অবদান। শেখ হাসিনা বলেন, শুধু ঢাকার মানুষ লাল-নীল বাতি দেখবে আর আমাদের গ্রাম অন্ধকারে থাকবে, তা হতে পারে না। তারই ধারাবাহিকতায় দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত করা হচ্ছে। তাঁর এ কথার আজ যথার্থতা প্রমাণিত হয়েছে।

স/শা