বীন্দ্র-নজরুল-সুকান্ত” স্মরণে গাজীপুরের কবিতার আসর
সাংস্কৃতিক প্রতিবেদক : ২১মে রোজ শুক্রবার সকাল ১০টায় জয়দেপুর বাজার সরকার ভবনে “রবীন্দ্র—নজরুল—সুকান্ত” স্মরণে প্রদীপ্ত আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র আয়োজন করে “কবিতার আসর”। করোনায় স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানটিতে সকলেই অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলার যুগ্ম—আহ্বায়কদ্বয় যথাক্রমে মিজানুর রহমান মজনু ও সেলিম উল্লাহ সরকার, আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাধারণ সম্পাদক সাজেদা রোজী, ধ্রুপদী’র পরিচালক আজিজ টিপু, সম্মিলিত নাট্য পরিষদ গাজীপুরের আহ্বায়ক খোরশেদ আলম রুবেল, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে হায়দার সিদ্দিকী উদয়, শরীফ হোসাইন, অজিত কর্মকার, জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক, উদীচী শিল্পীগোষ্ঠী জয়দেবপুর শাখার সভাপতি প্রণয় কুমার মণ্ডল ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন, প্রদীপ্ত আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাদিম মোড়ল, সাধারণ সম্পাদক সত্যনারায়ণ হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বর্ণমালা, বৃত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র, ধ্রূপদী, মুক্ত আবৃত্তি মঞ্চ, উদীচী জয়দেবপুর শাখা, শুদ্ধকণ্ঠ ও প্রদীপ্ত আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের শিল্পীবৃন্দ।
স/এষ্

