ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকা

admin
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

  পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

পাইকগাছায় কলেজ ছাত্র এক প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান নিয়েছে স্কুল ছাত্রী প্রেমিকা। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নেওয়ার পর বুধবার সকাল থেকে স্থানীয় ইউপি সদস্যের বাড়ীতে হেফাজতে রয়েছে ওই স্কুল ছাত্রী।জানাগেছে, উপজেলার চেঁচুয়া গ্রামের মিয়াজান আলীর কলেজ পড়–য়া ছেলে মুন্নার সাথে পাটকেলঘাটা থানার হাজরাপাড়া গ্রামের জনৈক ব্যক্তির ৯ম শ্রেণি পড়–য়া মেয়ের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা স্কুল ছাত্রী সম্পর্কে কলেজ ছাত্রের খালা হয়। আত্মীয়তার সূত্রধরে ইতোপূর্বে উভয়ের বাড়ীতে একাধিকবার যাওয়া আসা করেছে তারা। সর্বশেষ মঙ্গলবার রাত ৮টার দিকে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নেয় প্রেমিকা স্কুল ছাত্রী। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ভীড় জমায় ওই বাড়ীতে। পরে সকালে স্থানীয় লোকজন মেয়েটিকে ইউপি সদস্য আজুবরের হেফাজতে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে মেয়েটিকে গ্রহণ করবেন বলে জানিয়েছেন কলেজ ছাত্রের মাতা নূরনাহার বেগম।

স/মা