ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিয়ের আসরেই বরের মৃত্যু

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিয়ের আসরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বর বসন্ত কুমার। ভারতের কর্ণাটক রাজ্যে ওই ঘটনায় এক মুহূর্তের মধ্যেই বিয়ের অনুষ্ঠান পরিণত হয় শোকের সাগরে।

টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে বলেছে, ২৮ বছর বয়সী বর বসন্ত কুমার তার নিজের বিয়ের মঞ্চে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি তথ্যপ্রযুক্তিতে পড়াশুনা শেষ করেছিলেন। বিয়ের আনুষ্ঠানিকা শুরুর মুহূর্তে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মঞ্চে পড়ে যান তিনি।

রাভিশ নামের কুমারের এক আত্মীয় বলেন, ‘সবকিছু চলছিল ঠিকভাবেই। আনুষ্ঠানিকতা শুরুর কয়েক মিনিট আগে বসন্ত কুমার ঢলে পড়েন মঞ্চে। ফলে বিয়ের মঞ্চের আনন্দঘন মুহূর্ত হঠাৎ রূপ নেয় শোকে। তার এ মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। ’

স/শা