ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিয়ের আগে গভীর প্রেমে নাবিলা

admin
ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় উপস্থাপক ও আয়নাবাজি সিনেমার নায়িকা নাবিলার বিয়ের পাত্র চুড়ান্ত। জোবায়দুল হক রিম নামে একজনকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিদ্ধান্তের পরই ডুব দিয়েছেন গভীর প্রেমে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘আলাপন’ নামে একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন তিনি। ওই অনুষ্ঠানে এমনটিই জানান নাবিলা।

নাবিলা জানান, বিয়ের সিদ্ধান্ত নেয়ার পর চুটিয়ে প্রেম করছেন তিনি। দুজন আড্ডা দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, ফেসবুকে সেসব ছবি দিচ্ছেন আর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন।

দীর্ঘদিনের বন্ধু রিমকে বিয়ে করছেন নাবিলা। আগামী ২৬ এপ্রিল সন্ধ্যায় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এক দিন আগে হবে গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান। নাবিলা-রিমের প্রেমের গল্প সিনেমার থেকে কোনো অংশে কম নয়। নাবিলা আর রিমের বেড়ে ওঠা সৌদি আরবের জেদ্দায়। দুজন একই স্কুলে পড়েছেন। ১৮ বছর আগে তাদের প্রথম কথা হয়। তখন থেকেই ভালো লাগা। কিন্তু মুখ ফুটে সেই অনুভূতির কথা প্রকাশ করা হয়নি।

নাবিলা বলেন, তখন আমরা ছোট ছিলাম। আর এই ভালো লাগা যে প্রেম, সেটা বুঝতে পারিনি। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের মধ্যে প্রেম শুরু হয়। আর তা বেশি দিন আগের কথা নয়। গত বছর জুলাই মাসে আমিই প্রথম রিমকে বিয়ের প্রস্তাব দিয়েছি।

স/এষ্