ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিসিবির কাছে পদত্যাগপত্র দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে

admin
নভেম্বর ১০, ২০১৭ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ক্রিকইনফোর এমন প্রতিবেদন প্রকাশের পর বিসিবি কর্মকর্তারাও পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

আর পদত্যাগ পত্র পাওয়ার বিষয়টি স্বীকার করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, কেউ যদি থাকতে না চায় বিসিবিও তাকে জোর করে রাখতে চাইবে না।

তিনি আরও জানান, হাথুরুসিংহে বিসিবিকে পদত্যাগপত্র দিয়েছেন ১৫ অক্টোবর। সাউথ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে। বিসিবির সঙ্গে কোন যোগাযোগ না করেই। কিন্তু কী কারণে পদত্যাগপত্র দিয়েছেন সেটা জানেন না বোর্ড সভাপতিও।

তবে বিসিবি সভাপতি মনে করছেন পদত্যাগপত্র দেয়ার বিষয়টা ‘ইমোশনালও হতে পারে। আগেও এমন হয়েছে, তখন দুপক্ষ আলোচনা করে সমাধান করেছি। কিন্তু এবার তিনি এখনও কোন প্রকার যোগাযোগ করেননি। তাই বিষয়টা বলা মুশকিল।

’

যদি পদত্যাগপত্র গৃহীত হয়। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সিরিজে দলের হাল ধরবেন কে? এমন প্রশ্নে নাজমুল হাসান জানালেন, ‘সেক্ষেত্রে শ্রীলঙ্কা সিরিজে দেশিয় কাউকে নেবে বিসিবি। ’

এদিকে হাথুরুসিংহকে কোচ বানাতে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এ নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনাও চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দল হাথুরুসিংহের অধীনে ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ আসরের সেমিফাইনালে খেলার সাথে বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের মতো শক্তিশালি দলকে হারানোর গৌরব অর্জন করে।

হাথুরুসিংহের অধীনে অনেক সাফল্য আসলেও বেশ কিছু কারণে কয়েকবার বিতর্কিত হয়েছেন এই কোচ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দলের বাজেভাবে হেরে যাওয়ার পর তার বিপক্ষে কঠোর সমালোচনায় মাতেন ক্রিকেট বিশ্লেষকরা।

স/মা