বিসিএসসহ ১৩ নিয়োগ পরীক্ষা ঘিরে ছুটির দিনেও রাজধানীর সড়কে ব্যস্ততা
মতিউর রহমান হিরা: রাজধানী ঢাকায় কয়েকটি স্থানে গতকাল যানবাহন ও লোকজনের চলাচল ছিল বেশি। সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত এবং দুপুর ১২টার পর কিছু সময় ছুটির দিনের তুলনায় যানবাহনে ভিড় ছিল বেশি, ট্রাফিক সিগন্যালে কিছুটা বেশি সময় যানবাহনগুলোকে অপেক্ষা করতে হয়েছে।
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাসহ ১৩ প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছে। কয়েক প্রতিষ্ঠানের পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। সবশেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হয় বেলা সাড়ে তিনটায়।
সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত রাজধানীর শ্যামলী থেকে কমলাপুর পর্যন্ত ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, তেজগাঁও কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে যানবাহনের চাপ ও লোকজনের ভিড় দেখা গেছে।
ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষ জানায়, পরীক্ষার কারণে কিছু সময়ের জন্য যানবাহনের চাপ ছিল বেশি। পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে লোকজনের ভিড় বেশি ছিল। নিউমার্কেট এলাকায় আধা ঘণ্টার মতো যানজটের সৃষ্টি হয়।
স/এষ্

