ঢাকাশুক্রবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিশ্ব ইজতেমা শুরু

admin
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

নানা রকম সমস্যার অবসান ঘটিয়ে অবশেষে টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা।

আজ বৃহস্পতিবার আসর নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় এ বছরের বিশ্ব ইজতেমা।

নানা শঙ্কা ও নাটকীয়তার পর অবশেষে তাবলিগ জামাতের দু’পক্ষ ইজতেমা আয়োজনে সম্মত হয়। কিন্তু দু’পক্ষ আলাদাভাবে অংশ নিচ্ছে ইজতেমায়। ইতিমধ্যে ইজতেমায় আগত মুসল্লিদের অংশগ্রহণে টঙ্গী ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

গত বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের আগমনে পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান। মাওলানা জুবায়ের অনুসারীদের ঘোষণামতে বৃহস্পতিবার বাদ ফজর বয়ান শুরু হওয়ার কথা থাকলেও সরকারের অনুরোধে আসরের পর থেকে কার্যক্রম শুরু করা হয়।

বর্তমানে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় আগত সাথীরা সময় কাটাচ্ছেন মসজিদওয়ারী বয়ান ও ব্যক্তিগত তেলাওয়াত-জিকিরে।

প্রথম ধাপে মাওলানা যুবায়ের অনুসারীরা পরিচালনা করবেন ইজতেমার কার্যক্রম। বৃহস্পতিবার থেকে শনিবার আসর পর্যন্ত ইজতেমার পরিচালনার দায়িত্বে থাকবেন তারা।ইতিমধ্যে ভারত-পাকিস্তান থেকে মাওলানা সা’দ বিরোধী শীর্ষ মুরব্বীরা ইজতেমা ময়দানে পৌঁছেছেন।

বৃহস্পতিবার আসরের পর পাকিস্তানের মাওলানা খুরশিদ উদ্বোধনী বয়ান করবেন। বাদ মাগরিব ভারতের মাওলানা আহমদ লাটের বয়ান করার কথা রয়েছে।

শনিবার দুপুরে আখেরি মুনাজাত হবে এ অংশের।

অন্যদিকে সা’দ অনুসারীদের ইজতেমা শুরু ১৭ ফেব্রুয়ারি। রোববার ফজরের পর থেকে মাওলানা সা’দ অনুসারীরা অংশ নেবে ইজতেমায়। ১৭ ফেব্রুয়ারি বাদ ফজর বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করে ১৮ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তাদের ইজতেমা।

স/এষ্