ঢাকাশনিবার , ১৬ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান ২০তম

admin
জানুয়ারি ১৬, ২০২১ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান ২০তম

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান ২০তম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সুনাম বেড়েছে। বিশ্বের বড় বড় দেশ যেখানে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি সেখানে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমাদের দেশে করোনায় মৃতুহার অন্যান্য দেশের চেয়ে অনেক কম।

শনিবার (১৬ জানুয়ারি) মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের ছাদের শুভ উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা মাইনাসে চলে গেছে। আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তবে এখনো দেশ থেকে করোনা চলে যায়নি, তাই সবাইকে মাস্ক পড়তে হবে।

তিনি বলেন, জানুয়ারি মাসের শেষের দিকে আমরা করোনার ভ্যাকসিন পাবো। এ ভ্যাকসিন করোনা নিয়ন্ত্রণে কাজ করা সম্মুখ যোদ্ধাদের আগে দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও গোলাম হোসেন উপস্থিত ছিলেন।

স/এষ্