ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিশ্বের হ্যান্ডসাম তারকা হৃত্বিক


জানুয়ারি ১৬, ২০১৮ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

২০১৮ সালে বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম তারকার শিরোপাটি ছিনিয়ে নিলেন হৃত্বিক রোশন। পিছনে ফেলে দিলেন রবার্ট প্যাটিসন, ক্রিস ইভানের মতো তারকাদের।

এ তালিকায় যেসব তারকা ১০ জনের মধ্যে স্থান পেয়েছেন, তাদের বিচার করা হয়েছে লুক, বক্স অফিস কালেকশন, সারা দুনিয়ায় তার ভক্ত সংখ্যা এবং সেই তারকার হাতে থাকা বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট বিচার করে।

অতীতে হৃত্বিক সেক্সিস্ট এশিয়ান ম্যান, হটেস্ট ম্যান ওন প্ল্যানেটসহ একাধিক শিরোপা জিতেছেন। এবার তার মুকুটে জুড়ল আরও একটি পালক। হৃত্বিককে বলিউডের গ্রিক গডও বলা হয়। তার লুকের জন্যে সব সময়ই চর্চায় থেকেছেন হৃত্বিক।

এদিকে, সম্প্রতি নিজের ৪৪তম জন্মদিন পালন করেন বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক। সেদিনই তার বাবা ভক্তদের কাছে ঘোষণা করেন ক্রিশ-৪-এর মুক্তির দিন।

এই মুহূর্তে হৃত্বিক ব্যস্ত রয়েছেন তার প্রথম বায়োপিক সুপার-৩০-র কাজ নিয়ে। ছবিটি গণিত বিশেষজ্ঞ আনন্দ কুমারের জীবন নিয়ে তৈরি হচ্ছে। এছাড়া এই সেরার তালিকায় রয়েছেনও আরও এক বলিউড অভিনেতা। তিনি হলেন সালমান খান। সালমান রয়েছেন পঞ্চম স্থানে।

স/এন