ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিশ্বের দরবারে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল

admin
সেপ্টেম্বর ৯, ২০১৭ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাজাপুর উপজেলা আওয়াীলীগ সভাপতি বজলুল হক হারুন-এমপি বলেছেন, আজকে সারা দেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল সারা বিশ্বের দরবারে প্রসংশীত হয়েছে। তিনি আজকে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।

তিনি গতকাল শনিবার সকাল ১০টায় ১নং সাতুরিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্নে লেবুবুনিয়া বাজারে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ১নং সাতুরিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও ১নং সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়্যারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, রাজাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড.এ.এইচ,এম, খায়রুল আলম সরফরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মৃধা মজিবর ও ৬নং মঠবাড়ি ইউপি চেয়্যারম্যান মোস্তফা কামাল সিকদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য বাহাদুর হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ১নং সাতুরিয়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হুমায়ুন কবির।

স/মা