ঢাকাশুক্রবার , ১৭ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে ফুলপুরে ভাইটকান্দিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ১৭, ২০২২ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে ফুলপুরে ভাইটকান্দিতে
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফুলপুর ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভারতের বিজেপি নেতা কর্তৃক প্রিয় নবী হযরত মোহাম্মদ ( সা.) ও হযরত আয়েশা রাঃ কে কটুক্তি প্রতিবাদে ফুলপুরের ভাইটকান্দি সখল্যা মোড়ে উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদ জনতার এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩ টায় ভাইটকান্দি সখল্যা মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ভারতের বিজেপির পার্লামেন্টের সদস্য ও নেত্রী নুপুর শর্মা ও নবীর নিন্দা,মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর ও মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকার জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস করার এবং ভারতীয় সকল পণ্য বর্জনের জন্য মুসলমানদের আহবান জানান।

এছাড়া তারা আরো বলেন, ভারত সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার ও আহবান জানান এবং কটুক্তিকারীদের ফাসির দাবী জানান। এতে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আব্দুল আওয়াল, মাওলানা কবি হোসেন , মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা শাজাহান সিরাজী মাওলানা রফিকুল ইসলাম, এহসানুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ৩নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ, ৩নং ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মজিদ, ভাইটকান্দি সখল্যা মোড় ঐক্যা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আশাফুল আলম( মিলন), সাধারণ সম্পাদক মোঃ ডাঃ ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের নেতা এনামুল হক, সেনাবাহিনির অবসরপ্রাপ্ত আঃ হান্নান (নয়ন), সফির উদ্দিন, আঃ সালাম,রুহুল আমিন মাষ্টার, সাকিবুল হাসান, মোঃ মোবারক হোসেন পুমখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাজী ইব্রাহিম খলিল( বজলু)।

স/বি