ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিশিষ্ট ক্রীড়া সংগঠক এম.এ বারী আর নেই

admin
মে ২৫, ২০১৭ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুৎ প্রসাদ রায়, কিশোরগঞ্জ থেকে: কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অবসপ্রাপ্ত সহকারী শিক্ষক এম.এ বারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না — রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা একজন সফল ক্রীড়া সংগঠককে হারিয়েছে। তাঁর মৃত্যুতে জেলার সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবরের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

স/এষ্