নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলেত মানে যুক্তরাজ্যে থেকে বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে সকাল ১০টা ৪৫ মিনিটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মস্ত্রী আকম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক,আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম,সালমান এফ রহমান এবং মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
একইসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব মো.শফিউল আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিববৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী তাঁর সরকারী বাসভবন গণভবনে পৌঁছলে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এছারাও তোফায়েল আহমেদ,বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের,মাহবুব-উল-আলম হানিফ,জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান,ড.হাছান মাহমুদ,আফম বাহাউদ্দিন নাছিম,এনামুল হক শামীম, ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ড.আব্দুস সোবহান গোলাম সহ দলের জেষ্ঠ্য নেতৃবৃন্দ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এরআগে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বহনকারী বিমানটি লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
চ/এমএঈচ

