ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিলুপ্তেরে পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

admin
জানুয়ারি ৬, ২০২০ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ধান ভানি রে, ঢেকিতে পার দিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া। গ্রাম-বাংলার কৃষানী তরুনী,নববধুদের কন্ঠে এ রকম গান আর শুনা যায় না।

আধুনিকতার ছোয়ায় আবিস্কার হচ্ছে নানান ধরনের যন্ত্র। কালের বিবর্তনে অধুনিকতার চাদুরে ডাকা পরে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যে ঢেঁকি। ঢেঁকি এখন ঐতিহ্যের স্মৃতি বহনকারী একটি নাম। বর্তমান প্রজন্ম শুধু নামটির সাথে পরিচিত চোখে দেখিনি এখনও।

গ্রামীণ এ শিল্প বিলুপ্ত প্রায় এ শিল্পকে সংরক্ষনের কারো কোন উদ্দ্যোগের দেখা মিলছেনা। আবহমান বাংলার ঐতিহ্য ঢেঁকি আগের মত এখন আর চোখে পড়ে না। ঢেঁকি ছিল খাবার প্রস্তুুতের একমাত্র মাধ্যম। ধান থেকে চাল তৈরীর এছাড়া গম,ডাল, মসলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রবাদী গুড়া করার প্রধান মাধ্যম।

বাঙ্গালীর, ১৬ আনা বাঙ্গালীআনা বহি প্রকাশ অগ্রহায়ন-পৌষ মাসে প্রতিটি ঘরে ঘরে ধানকাটা শেষে ধুপ পড়ে যেত চালের গুড়া করার। সেই গুডা দিয়ে তৈরী করতো হরেক রকম পিঠা, ভাপা, চিতু, পুলি, ফিরনি, পায়েস তৈরী করা হতো। এছাড়া নবান্ন উৎস,বিয়ে ঈদ,পূজায় ঢেঁকিতে ধানা ভানা হতো।

সে সময় গায়ের বধুরা ঢেঁকিতে কাজ করতো রাত থেকে ভোর পর্যন্ত। ঢেঁকিছাঁটা পান্তা ভাতের ম্বাদেই ছিল আলাদা। ওই সময় ঢেঁকিতে ধান ও চাল ভেনে চিড়া কুটে জীবিকা নির্বাহ করতো। ঢেঁকির ধুপধাপ কে কু শব্দে মুখরিত হতো গ্রাম-বাংলার জনপদ। কিন্তু এখন ঢেঁকিও নেই, নেই মুখোর করা শব্দ। কবি-সাহিত্যিকরা ঢেঁকি নিয়ে লিখেছে অনেক গান ও কবিতা।

এখন আধুনিকতার ছোয়ায় কোথাও ঢেঁকিও নেই নেই তার শব্দ। বিলুপ্ত প্রায় গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী কাঠের তৈরী ঢেঁকি। বর্তমানে য়ে খানে বিদ্যুৎ পৌছাইনি সে খানেও ঢেঁকির ব্যবহার নেই একবারেই। প্রত্যন্ত অঞ্চলেও এখন যন্ত্রের ব্যবহার হচ্ছে। ভ্যান গাড়িতে ছোট ডিজেল ইঞ্জিন লাগিয়ে তার সাথে যন্ত্র ব্যবহার করে গ্রামে গ্রামে ঘুরে ফেরি করে ভাংছে চাল,করছে গুড়া।

কারো কারো বাড়ীতে ঢেঁকি থাকলেও তার ব্যবহার হচ্ছে না গ্রামীন ঐতিহ্যকে ধরে রাখতে তারা কাঠের ঢেঁকিকে সাজিয়ে রেখেছে ঘরে। আধুনিক যন্ত্র আবিস্কারের পূর্বে ঢেঁকি শিল্পের কদর ছিল বেশ। আজ আধুনিক যন্ত্র আবিস্কার ও ব্যবহারের ফলে এ শিল্প বিলুপ্ত প্রায়। বিভিন্ন গ্রাম ঘুরে এখন ঢেঁকির দেখা মিলেনা। ঢেঁকি শিল্পের ব্যবপারে জানতে চাইলে প্রবীনরা জানায়, আগে গ্রামের প্রায় সব বাড়ীতে ঢেঁকি ছিল।

ঢেঁকিছাটার চাল ও তার তৈরী পিঠা গন্ধই আলাদা এক বাড়ীতে ফিঠা বানালে ১০ বাড়ী পর্যন্ত গন্ধ পাওয়া যেত। এখন ঢেঁকিও নেই ঢেঁকিছাটা চালও নেই, নেই মুগ্ধ করা গন্ধ। এ প্রজন্মের কয়েক জন জানান, ঢেঁকি শব্দটা শুধু শুনেছি দেখি নি আজও। মা-বাবার মুখে ঢেঁকির অনেক স্মৃতি বিজরিত গল্প শুনেছি ।

আমাদের গ্রামের বাড়ীতে ঢেঁকি ছিল এখন নেই। বই পুস্তক আর ছবিতে দেখেছি বাস্তবে আজও দেখা সম্ভব হয়নি। ঢেঁকি বাঙ্গালীর ঐতিহ্য তাই এ শিল্প রক্ষা এবং সংরক্ষনের সহযোগীতা ও গণসচেতনতা সৃষ্টির প্রয়োজন।

স/এষ্