ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিরামপুরে ফেনসিডিলসহ এক নারী আটক

Mahin Sarker
আগস্ট ২৯, ২০২০ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ফেনসিডিলসহ নাজরীন আক্তার (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আজ (২৯ আগস্ট) শনিবার দুপুরে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রাম থেকে তাকে ৮৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। সে ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, নাজরীন এবং তার স্বামী ইউনুস আলী নিজ বাড়িতে ফেনসিডিলের ব্যবসা করে আসছে। আজ ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নাজরীনের বাড়িতে আসবে বলে গোপন খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে থেকে ৮৮ বোতল ফেনসিডিল জব্দ ও নাজরীনকে আটক করে। অভিযান টের পেয়ে নাজরীনের স্বামী ইউনুস আলী পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনায় পুলিশ বাদী হয়ে নাজরীন এবং তার স্বামী ইউনুস আলীর বিরুদ্ধে মামলা করেছে। আসামিকে বিকেলে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে সব সময় থানা পুলিশ অভিযান পরিচালনা করে থাকে।

স/ম