ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিরামপুরে ট্রাকের ধাক্কায় নিহত এক, আহত এক

nayem ahmed
নভেম্বর ১৪, ২০২০ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

 বিরামপুরে ট্রাকের ধাক্কায় নিহত এক, আহত এক

হিলি প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদুল (৫০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর সদর উপজেলার ফকির পাড়া জামাল উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান।

সেই সময় ট্রাকের ধাক্কায় বাবু হোসেন নামের এক ব্যক্তি আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কটকটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

আজ শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট রেলগুমটি এলাকার অদূরে জোয়াল কামড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান আরটিভি নিউজকে জানান, আজ শনিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাট রেলগুমটির অদূরে রাস্তার পাশে ঢাকা মেট্রো-ট-১৫৩৯১০ ট্রাকের চাকা নষ্ট হওয়ায় দাঁড়িয়েছিল। এসময় পেছন থেকে অপর একটি ট্রাক এসে ধাক্কা দিলে পেছনের ট্রাকে থাকা আব্দুল হামিদুলের কোমরের ভেতর একটি রড ঢুকে সেখানেই প্রাণ হারান তিনি।

একই ট্রাকে থাকা বাবু নামের একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে বিরামপুর থানায় নেওয়া হয়েছে। ট্রাকটিও থানার হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স/এন