ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিরামপুরে কাকের মুখ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

admin
এপ্রিল ২৭, ২০২০ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি : পুকুরপাড়ে নরম তুলতুলে দেহকে ঠুকরে ঠুকরে খাচ্ছে কয়েকটি কাক আর কা কা শব্দে মুখরিত বাতাস। আরেক শিশু এ করুণ দৃশ্য দেখতে পেয়ে প্রতিবেশিকে খবর দিলে তারা কাকের নিষ্ঠুর ঠোঁট থেকে ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করেন।

আজ (২৭ এপ্রিল) সোমবার সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হরিহরপুর গ্রামের বাসিন্দা ও ব্র্যাকের সেবিকা মৌলুদা ইয়াসমিন জানান, সকালে গৃহস্থালি কাজে বাড়ির বাহিরে বের হলে নাহিদা নামের এক মেয়ে খবর দেয় যে, পুকুরপাড়ে কাক কী যেন খাচ্ছে। পরে সেখান গিয়ে আনুমানিক ৫-৬ মাস বয়সী (ক্রিমিনাল এবোরশন) এক নবজাতকের মৃত দেহ দেখতে পাই। কাক ওই নবজাতকের দেহে ঠোকরানোর কারণে নবজাতকের দেহের কিছু মাংসপিণ্ড বিচ্ছিন্ন হওয়ায় ওই নবজাতক পুরুষ নাকি মহিলা তা শনাক্ত করা সম্ভব হয়নি।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আমরা খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য নবজাতকের মৃতদেহ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।

স/এষ্