ঢাকারবিবার , ২৫ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিরাট কোহলির ৩৪ কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট !


মার্চ ২৫, ২০১৮ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

৩৪ কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সংসার পাতা হল না বিরাট কোহলির। আনুশকা শর্মাকে নিয়ে গৃহপ্রবেশের আগেই ৩৬ তলার গগনচুম্বী ফ্ল্যাট বাতিলের খাতায় ফেলে দিলেন ভারত অধিনায়ক।

মুম্বাইয়ের ওরলি সি লিঙ্ক এলাকায় ৩৪ কোটি টাকা ব্যায়ে ৭০০ ফুটের অ্যপার্টমেন্ট কিনেছিলেন বিরাট কোহলি৷ সঙ্গে চারটি গাড়ি রাখার মতো পার্কিং স্লটও ছিল কোহলির মালিকানায়৷ ‘ওমকার ১৮৭৩’ প্রজেক্টের টাওয়ার ‘সি’র এই অ্যাপার্টমেন্ট বিরাট কোহলির বিশেষ পছন্দের ছিল বলে শোনা গিয়েছিল৷

কোহলি এবং তার ম্যানেজমেন্ট সংস্থা সিলমোহর না দিলেও শোনা যাচ্ছে এই অ্যাপার্টমেন্টের বুকিং বাতিল করেছেন কোহলি৷ গত ২০ মাড়ড়চ চুক্তি বাতিল হওয়ার পর ২১ মার্চ এই মর্মে রেজিস্ট্রেশনও হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে৷

আকাশ ছোঁয়া অ্যাপার্টমেন্টের মায়া ত্যাগ করে কোহলি একটি পেন্টহাউস কিনতে আগ্রহী৷ বান্দ্রার ওয়েস্টার্ন সাবার্বসে একটি পেন্টহাউস বিরাটের পছন্দ হয়েছে বলে জানা গেছে৷

স/মা