ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিরাটের প্রতিভা অনবদ্য – লারা

admin
মার্চ ২, ২০১৭ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার কাছে পুনে টেস্টে হেরে গিয়ে হঠাৎ করেই বিশাল এক ধাক্কা খেয়েছেন বিরাট কোহলি। সাফল্যের রাস্তায় হাঁটতে হাঁটতে হুট করে হোঁচট খাওয়া যাকে বলে। আর এমনই এক সময়ে ভারতীয় অধিনায়কের ভূয়সী প্রশংসা করলেন ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা।

মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনা করলেন ত্রিনিদাদের এই রাজপুত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে লারা বলেন, ‘‌বিরাটের প্রতিভা অনবদ্য। নিজেকে নিয়ে গেছে শচীন টেন্ডুলকারের পর্যায়ে। শচীনকেই অনুসরণ করছে ও। তাছাড়া যেভাবে খেলছে, তাতে ওর ওপর প্রত্যাশা বেড়েই যাচ্ছে। বিশেষ করে ভারতীয়দের থেকে। টি–২০ স্টাইলের জন্যই শচীনের পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পেরেছেন কোহলি’‌

লারা আরও বলেন, ‘‌শুধু টি–২০তে নয়, তিনটি ফরম্যাটেই বিরাট সমানভাবে খেলে যাচ্ছে। টেস্টেও যেমন, একদিনের ম্যাচেও তেমন। ’‌‌ ‌

স/শা