ঢাকাবুধবার , ১১ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিমান বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ২৫৭

admin
এপ্রিল ১১, ২০১৮ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের বৌফারিক বিমানঘাঁটির কাছে একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫৭ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা ৩০০ ছাড়াতে পারে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি, আল জাজিরা।

আলজেরিয়া রাষ্ট্রীয় বেতার জানায়, বুধবার সকালে ইলিয়াসিন ইল-৭৮ নামের সামরিক বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে। এই সময় বিমানে ৩০০ জনের মত সেনা সদস্য ছিলেন।

আলজেরিয়া টোয়েন্টিফোর নামে একটি স্থানীয় অনলাইন গণমাধ্যম জানায়, সামরিক বিমানটি আলজেরিয়ার পশ্চিমাঞ্চলের শহর বেচারে উদ্দেশে রওয়ানা হয়েছিল।

টেলিভিশন চ্যানেলগুলো জানায়, ঘটনাস্থলে ১৪টি অ্যাম্বুলেন্স কাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে।

টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে একটি রাস্তার কাছ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়, আর ঘটনাস্থলের পাশে একটি মাঠে নিরাপত্তাকর্মীদের ভিড় দেখা যায়।

বিধ্বস্ত বিমানটির লেজের একটি অংশ একটি জলপাই গাছের ওপর দিয়ে ঝুলতে এবং উড়োজাহাজের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে।

আলজেরিয়ার সেনাপ্রধান ঘটনাস্থলে তদন্ত দল পাঠিয়েছেন। তিনি নিজে বিমান দুর্ঘটনার স্থানে যাবেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

চার বছর আগে আলজেরিয়ার একটি সামরিক বিমান সেনা ও তাদের পরিবার সদস্যদের বহনকারী একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৭৭ জন নিহত হয়।

স/এষ্