ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিভাগীয় ভূমি কমপ্লেক্স, বরিশালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান 

nayem ahmed
আগস্ট ৮, ২০১৯ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে বিভাগীয় ভূমি কমপ্লেক্স, বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে জনসচেতনতা বিষয়ক কর্মসূচি পালিত হয়েছে।

উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল এর কার্যালয়, জোনাল সেটেলমেন্ট অফিসারের কার্যালয় এবং বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের উদ্যোগে ৮ আগস্ট ২০১৯ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টায় এ কমর্সূচি পালিত হয়।

কমর্সূচিতে উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল তরফদার মো: আক্তার জামীল, জোনাল সেটেলমেন্ট অফিসার মো: আহসান হাবীব, বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উর্মি ভৌমিকসহ উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল এর কার্যালয়, জোনাল সেটেলমেন্ট অফিসারের কার্যালয় এবং বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।

উল্লেখ্য, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এর ধারাবাহিকতায় সরকারি-বেসরকারি অফিস সমূহের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সে প্রেক্ষিতে ঈদের ছুটি শুরুর আগেই বৃহস্পতিবার এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।

উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল তরফদার মো: আক্তার জামীল বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হলে ডেঙ্গু বিস্তার লাভ করতে পারবে না। ডেঙ্গু আতংকে না ভুগে তিনি সকলকে নিজ নিজ অফিস চত্বর ও আবাসিক কমপ্লেক্স নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আহবান।

তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম একটি চলমান বিষয় যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স/এষ্