ঢাকাসোমবার , ৩০ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিবেক নাটকের শুটিং শেষ করল কাব্য বিলাস

admin
জুলাই ৩০, ২০১৮ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ টেলিভিশনে শেষ হল বিবেক নাটকের শুটিং। দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর শিল্পীদের অভিনয়ে উঠে এসেছে গ্রাম বাংলার বাউলদের জীবনের প্রতিচ্ছবি ও গ্রামের কুসংস্কারের বিভিন্ন দিক।

সফু ঢুলি গানের দল তৈরি, কাসুর দারিদ্রতা দূর করা, ঠান্ডু ওঝার ঝাড়ফুঁক সহ নানা সচেতন মূলক বিষয় উঠে এসেছে এ নাটকে। দলের পক্ষ থেকে মুসা আহম্মেদ জানান, বরাবরের মত ভিন্নধারার নাটক নিয়ে এবার দর্শকের সামনে হাজির হচ্ছে কাব্য বিলাস।

বিবেক নাটকের মধ্য দিয়ে মানুষের বিবেককে জাগ্রত করার চেষ্টা করা হয়েছে। কোলকাতা আর্ন্তজাতিক নাট্য উৎসব থেকে এসে দলের সবাই বিগত দু’মাস এ নাটক নিয়ে মহড়াতে ব্যস্ত সময় পার করেছে। কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর বিগত নাটকের মত এবারও বিবেক নাটকটি সবার ভাল লাগবে এমনটাই আমার বিশ্বাস।

রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, মামুন, রিফাত, রাসেল, নোঈম, চাঁদনী, সজীব, অনন্যা, প্রিয়াঙ্কা, লিওনা, সুমন, মেহেদী ও আরো অনেকে।

উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১২ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

আরাআর