বিনামূল্যে জরুরী অক্সিজেন ও এম্বুলেন্স সেবা চালু করলো স্বেচ্ছাসেবী সংগঠন “এসো গৌরীপুর গড়ি”
গৌরীপুর প্রতিনিধি-
করোনা ভাইরাসের ঝুকি ও বিস্তার রোধে জরুরী অক্সিজেন ও এম্বুলেন্স সেবা চালু করলো ময়মনসিংহের গৌরীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “এসো গৌরীপুর গড়ি”।
২৪ জুলাই (শনিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এই সেবাটি চালু করা হয়েছে। সেবাটি উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ বিপ্লব, সাংবাদিক কমল সরকার, সুপক রঞ্জন উকিল, শংকর ঘোষ পিলু, আব্দুর রকিব, নয়ন বিশ্বাস, মিঠু ঘোষ প্রমুখ।
এ সময় আবু কাউছার চৌধূরী রন্টি বলেন, করোনার প্রাদুর্ভাবের শুরুতেই ২০২০ সালে “এসো গৌরীপুর গড়ি” নিজ উদ্দোগে কর্মহীন হত দরিদ্রদের বাড়ী বাড়ী খাদ্যদ্রব্য সর্বরাহ করে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির বাড়ী ঔষধ ও ফলমূল পৌছে দেয়াসহ তাদের খোজ খবর নেয় সার্বক্ষনিক।
এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের ছোট বড় বাজারে সচেতনতা মূলক প্রচার চালানো হয়। পবিত্র রমজান মাসে পথচারী রোজদার ব্যক্তিদের মাঝে রান্নাকরা ইফতারী ও সেহেরী সর্বরাহ করি আমরা।
গত বছরের ন্যায় আমরা করোনার ৩য় ধাপ মোকাবিলায় পৌর শহরের রোগী হাসপাতালে পাঠানোর জন্য বিনামূল্যে এম্বলেন্স সেবা চালু করেছি।
সংকটাপন্ন রোগীদের বাড়ী গিয়ে অক্সিজেন সর্বরাহের জন্য সংগঠনের একটি মোবাইল টিম সার্বক্ষনিক কাজ করছে। তিনি অক্সিজেনসহ প্রযোজনী উপকরন কিনতে সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করছেন।
স/বি

