ঢাকামঙ্গলবার , ১২ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিনামূল্যের বই নিতেও শিক্ষার্থীদের গুণতে হচ্ছে টাকা

admin
জানুয়ারি ১২, ২০২১ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিনামূল্যের বই নিতেও শিক্ষার্থীদের গুণতে হচ্ছে টাকা

মো : মোছাদ্দেক হাওলাদার, নিজস্ব প্রতিবেদক ॥ নতুন বছরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো। করোনার প্রভাবে শিক্ষার্থীদের লেখা-পড়া ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

তবে বছরের প্রথম দিন বই উৎসব হাসি ফুটিয়েছে শিক্ষার্থীদের মুখে। অথচ বেতন, সেশন ফি ও উন্নয়ন ফি’র অজুহাতে বই উৎসবের বারোদিন কেটে গেলেও নতুন বইয়ের ঘ্রাণ থেকে বঞ্চিত ঝালকাঠির কাঠালিয়া সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাধিক শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ফি পরে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও সে প্রতিশ্রুতি মানতে রাজিনন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ফলে, বারোদিন কেটে গেলেও এখনও নতুন পাঠ্য বই হাতে পায়নি একাধিক শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছে, বিভিন্ন অজুহাতে টাকা নেয়া হচ্ছে। বেতন, সেশন ফি ও উন্নয়ন ফি’র নামে এক হাজার থেকে বারো‘শো টাকা নিয়ে বই দিচ্ছে।

এদিকে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও বাধ্যতামূলকভাবে পাওনা টাকা পরিশোধের পরেই বই বিতরণের বিষয়টি নিয়ে অভিভাবক মহলে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, সেশন চার্জের সাথে বই বিতরনের কোন সম্পার্ক নাই। আমরা ধাপে ধাপে বই বিতরন করছি। অভিযোগটি সম্পূর্ন মিথ্যা।

সেশন চার্জের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন আর-রসিদ বলেন, ‘দেশব্যাপী শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বই পৌঁছে দেওয়া সরকারের বই উৎসব কর্মসূচি। এ কর্মসূচি ব্যাহত করে বই দেওয়ার সময় কোনো টাকা বা সেশন চার্জ নেওয়ার বিধান নেই।

শিক্ষকদের নিয়ে আমি বই বিতরণের আগে মিটিং করেছি। তাদের সু স্পষ্ট ভাবে বলা হয়েছে ক্লাস শুরু হলে বিদ্যালয়ের সেশন ফির কিছু টাকা নিতে পারবে। কেউ বই বিতরণের সাথে ফি আদায় করলে তাকে শোকজ করা হবে বলে জানান তিনি।

তিনি বিষটি তদন্ত করে দেখবেন বলে আরো বলেন, বিষয়টি দুঃজনক। এবার যেহেতু সকল শিক্ষার্থী অটো পাশ পেয়েছে তাই বিদ্যালয় গুলোতে কোনো ভর্তি ফি নাই। যদি কোন প্রতিষ্ঠান ভর্তি ফির নামে টাকা আদায় করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্