ঢাকাশনিবার , ২২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির ফলে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে : পলক

admin
এপ্রিল ২২, ২০১৭ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

সিংড়া (নাটোর) প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির ফলে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে। বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে গ্রামীণ জনপদের মানুষেরা উন্নয়নমূলক নানা রকম কার্যক্রমে নিজেদের নিয়োজিত করতে পেরেছেন।
শনিবার সিংড়া উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের কৈগ্রামে ১০০শত বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়ে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সুফল হিসেবে সিংড়া উপজেলায় গত ৮ বছরে ৩৫ হাজার গ্রাহকের বাড়িতে নতুন সংযোগ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনায় ২০১৮ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।
রামানন্দ-খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার সরকারের সভাপতিত্বে বিদ্যুতায়ন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওহিদুর রহমান শেখ ও সহ-সভাপতি আব্দুল ওয়াদুদু মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্দ্রিস আলী প্রমুখ।
প্রায় ২৩ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে ইউনিয়নের ১.৬৯ কি.মি. লাইন নির্মাণের মাধ্যমে কৈগ্রাম, নলপুকুরিয়া, আনুলিয়া পাড়া ও কয়াপাড়া গ্রামের ১০০টি পরিবার নতুন বিদ্যুত সংযোগ পেল।
এর আগে প্রতিমন্ত্রী থেলকুর-মালকুর পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও থাওইল চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স/ এষ্