ঢাকাশনিবার , ৭ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিদ্যালয়ে এক শিফটের উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

abu naser
সেপ্টেম্বর ৭, ২০১৯ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয় কুড়িগ্রাম প্রতিনিধি : মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে পরীক্ষামূলকভাবে দেশের ৪টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটের কর্মসূচীর উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এ সময় তিনি বলেন, যে সমস্ত বিদ্যালয়ে পর্যাপ্ত ভবন রয়েছে আমরা সে সমস্ত বিদ্যালয়গুলোতে এক শিফট চালু করতে চাই।

এজন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে পরীক্ষামূলকভাবে দেশের ৪টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটের সময়সূচী শুরু করা হয়েছে।

এক শিফট চালুর ৪টি মডেল প্রাথমিক বিদ্যালয় হলো, মাগুরা সদর উপজেলার হাজীরপুর সরকারি প্রাতমিক বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেত্রকোণা সদর উপজেলার ৩৬ নং বালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এই ৪টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচী পরীক্ষামূলকভাবে চালু থাকবে। এখানে ভালো ফল পেলে ক্লাসে শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘ সময় কমিয়ে আনতে পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চালু করা হবে।

প্রতিমন্ত্রী আজ বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শিফটে বিদ্যালয় চালু কর্মসূচীর উদ্বোধন কালে এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

পরে তিনি রাজারহাট উপজেলার চাকিরপশা তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন।

 

স/ মেহেদী