ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিদেশি মদ , ওয়াকিটকি ও আগ্নেয়াশ্র পাওয়ায় ইরফান সেলিমকে এক বছরের কারাদন্ড

Mahin Sarker
অক্টোবর ২৬, ২০২০ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

মাহিন সরকার, নিজস্ব প্রতিনিধি : ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে র‍্যাব এম পি হাজী সেলিমের ছেলে স্থানীয় কাউন্সিলর ইরফান সেলিমকে গ্রেফতার করেছে।

বাংলাদেশে নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের ঘটনার জের ধরে বিদেশি মদ রাখার দায়ে এক ভ্রাম্যমাণ আদালত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী – দু‌’জনের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছে।

বাড়িটিতে প্রায় আট ঘণ্টা ধরে অভিযানের পর র‍্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ্ জানিয়েছেন, অবৈধ ওয়াকিটকি , আগ্নেয়াশ্র এবং বিদেশি মদ উদ্ধার হওয়ায় ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মো. জাহিদকেআটক করা হয় এবং র‍্যাবের সাথে থাকা আদালত দু’জনকে এক বছর করে কারাদণ্ড দেয়।

এই অভিযানে দু’টি অবৈধ অস্ত্র, গুলি, হাতকড়া এবং বাড়ির পাশে একটি টর্চার সেলও পাওয়া গেছে বলে র‍্যাব জানিয়েছে।

ইরফান সেলিম ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর।

এদেরকে আটক করার লক্ষ্যে দুপুর থেকে হাজি সেলিমের বাড়িটিকে ঘিরে অভিযান চলে।

মারধরের শিকার লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান নামে নৌবাহিনীর কর্মকর্তা সোমবার সকালে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামীদের তালিকায় প্রথমেই রয়েছে ইরফান সেলিমের নাম।

ধানমন্ডি থানার তদন্ত কর্মকর্তা আশফাক রাজীব হাসান বলছেন, মামলার এজাহারে আসামীদের বিরুদ্ধে বেআইনিভাবে পথরোধ করে সরকারি কর্মকর্তাকে মারধর, জখম ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা আসামীদের মধ্যে ইরফান সেলিম ছাড়াও এবি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ এবং গাড়ি চালক মিজানুর রহমানের নাম উল্লেখ করা আছে। এছাড়া ২/৩ জন অজ্ঞাতনামা আসামীর কথাও বলা আছে।

গাড়ি চালক মিজানুর রহমানকে আগেই আটক করা হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

স/ম