ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিটিভিতে চিত্রায়ণ হল শিশু দিবসের বিশেষ নাটক ‘মাননীয় আদালত’

admin
অক্টোবর ২, ২০২০ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঘরের ভিতর আদালত বসিয়ে বাবা, মা, চাচা, মামাকে আসামি করে অভিযোগ করেছে দুই ছেলে-মেয়ে। দাদী উকিল, দাদা পেশকার আর ফুফু বিচারক।

অভিবাকদের প্রতি বাদি পক্ষের অভিযোগ, তারা বাচ্চাদের মোটেই সময় দেয় না। সারাদিন নিজেদের কাজে ব্যস্ত থাকে। অনেক জেরার আসামিরা নিজেদের অভিযোগ শিকার করে আদালতের রায় মাথা পেতে মেনে নেন।

লিটু শাকাওয়াত এর রচনায় ‘মাননীয় আদালত’ নাটকে বর্তমান অনেক শিশু-কিশোরদের জীবনদশা বাস্তব ভাবে ফুটে উঠেছে। প্রযোজক শাহা জামান মিয়া জানান, বিশ্ব শিশু দিবসের বিশেষ নাটক হিসেবে ‘মাননীয় আদালত’ নাটকটি চিত্রায়ণ করতে পেরে খুব ভাল লাগছে। আশারাখি নাটকটি সবার ভাল লাগবে। আগামী ৫ অক্টোবর বিটিভি ও বিটিভি ওয়াল্ডে নাটকটি প্রচার হবে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, সঞ্জয় রাজ, আব্দুর রহিম, আবির হোসেন চন্দন, পঙ্কজ গোমেজ, নাজিবা নূর, নাঈম আহম্মেদ, বর্ষা, করবি, সিলভিয়া এবং রাহুল রাজ ।

স/এষ্