ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিটিআরইউ’র সভাপতি হলেন সুজন হালদার, সাধারণ সম্পাদক সীমা শারমিন

admin
এপ্রিল ২৭, ২০১৯ ২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি-বিটিআরইউ’র সভাপতি নির্বাচিত হয়েছেন সুজন হালদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সীমা শারমিন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নানাবিধ সুযোগ-সুবিধা ও অধিকার আদায় এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য আজ ২৬শে এপ্রিল, শুক্রবার ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

গত ২৩শে এপ্রিল, ২০১৯ তারিখে সর্বসম্মতিক্রমে সুজন হালদারকে কমিটির সভাপতির দায়িত্ব দেন সাধারণ সদস্যগণ।

সুজন হালদার শুক্রবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি-বিটিআরইউ’র ২০১৯-২০২০ মেয়াদের জন্য প্রথমবারের মতো ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন। নবনির্বাচিত সভাপতি সুজন হালদার এবং সাধারণ সম্পাদক সীমা শারমিন দু’জনই দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনে সাংবাদিকতা করছেন। ২০১৩ সালে সংগঠনটির প্রতিষ্ঠিত হলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

স/এষ্