ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিজয় দিবস উপলক্ষে রাজেন্দ্র কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
ডিসেম্বর ১৭, ২০১৭ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে রাজেন্দ্র কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে জেলা শহরে কলেজটির শহীদ মিনার চত্ত্বরে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী। এসময় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া,ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিলাল হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সিরাজুল ইসলাম, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান,ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের (রুকসু) ভিপি কাওসার আকন্দ, জিএস তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স/মা