ঢাকাশনিবার , ১২ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিজিবি-বিএসএফ’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন

admin
মে ১২, ২০১৮ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম,গোয়াইনঘাট থেকে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় উভয় দেশের সীমান্ত এলাকার প্রায় সহ¯্রাধিক অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

গতকাল শনিবার ক্যাম্পেইনের সমাপণী দিনে গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত এলাকার গ্রীণপার্ক রেষ্ট হাউজে প্রায় ৬ শতাধিক বাংলাদেশী দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিজিবি সিলেট’র সেক্টর কমান্ডার কর্ণেল নাছির উদ্দিন, ৪৮ বিজিবি’র সিও লে. কর্ণেল মহসিনুল হক কবির ও বিজিবি সিলেট সেক্টরের জিএসও ২ মেজর জিয়াসহ ১০জন চিকিৎসকের একটি প্রতিনিধি দল।

ভারতীয় বিএসএফ’র মধ্যে উপস্থিত ছিলেন জুয়াই সেক্টর কমান্ডার ধরম পাল টুকাস, ৩০বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সাইফুর রহমান খান ও ৭জন চিকিৎসকসহ ২০ সদস্যর একটি প্রতিনিধি দল।

এর আগে শুক্রবার ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের ডাউকী এলাকার উমশিং পুঞ্জিতে ৪ শতাধিক রোগীর চিকিৎসা সেবার মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

স/এষ্