ঢাকারবিবার , ১২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিজিবি’র অভিযানে সাতক্ষীরা সীমান্তে প্রায় ৮ লাখ টাকার মালামাল জব্দ

admin
মে ১২, ২০১৯ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

রবিবার ভোরে সাতক্ষীরার ভোমরা, পদ্মশাখরা, কাকডাঙ্গা, তলুইগাছা ও মাদরা সীমান্তে অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১১১ বোতল ফেন্সিডিল, ১ বোতল মদ, ৮ টি গরু, তিনটি বাই সাইকেল, ৮০ পিস ভারতীয় কাপড় ও ২৫০টি হাত পাখা ।

তবে, বিজিবি এ সময় কঝন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন ভোমরা, পদ্মশাখরা, কাকডাঙ্গা, তলুইগাছা ও মাদরা সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল গুলো জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্যে ৭ লাখ ৮৯ হাজার টাকা বলে বিজিবি আরো জানায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।