ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিছানার উপর থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার

চমক নিউজ বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিছানার উপর থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার

সুভাষ দাশ তপন,শ্রীমঙ্গল প্রতিনিধি || মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের ভিতর বিছানার উপর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকায় ভুলু কুর্মী নামের এক ব্যক্তির ঘরের ভিতর একটি ঘরগিন্নি সাপ দেখে এবং বিষাক্ত ভেবে বাড়ীর লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

পরে সাপটি উদ্ধার করতে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে সাপটিকে উদ্ধার করেন।

সজল দেব জানান, উদ্ধারকৃত সাপটি নির্বিষ প্রজাতির ঘরগিন্নি সাপ। বাড়ীর লোকজন বিষাক্ত সাপ মনে করেও সাপটিকে না মেরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়ায় তাদের ধন্যবাদ জানান সজল দেব। পরে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগে হস্তান্তর করা হয়।

স/এষ্