শাহআলম, গোয়াইনঘাট থেকেঃ অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধ করতে সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন’র নেতৃত্বে বিছনাকান্দি পাথর কোয়ারি এলাকায় অভিযান চালিয়ে ১টি বোমা মেশিন ও ২টি শ্যালো মেশিনে অগ্নি সংযোগ করে বিনষ্ট করা হয়। একই সাথে অবৈধ ভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত থাকার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় গোয়াইনঘাট থানার পুলিশ সদস্য ও বিছনাকান্দি ক্যাম্পের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
স/এষ্

